রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭

লোহাগাড়ায় প্রথম মন্দির ভিত্তিক বিবাহ সম্পন্ন



বি.কে বিচিত্র, নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে  প্রথম সনাতনী সমাজের জন্য ‘মন্দির ভিত্তিক বিবাহ প্রকল্প’ এর কার্যক্রম শুরু হয় কয়েক বছর আগে নগরীর গোসাইলডাঙ্গা সর্বজনীন শ্রী


শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্সে আয়োজিত প্রকল্পের উদ্যোগে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ধর্মানুরাগী অ্যাড. তপন কান্তি দাশের প্রথম পুত্রের বিবাহের মধ্যদিয়ে কার্যক্রমের শুভ সূচনা হয়। এর  ধারাবাহিকতায়  ৫ জানুয়ারি, গত রবিবার  নিজ বাস ভবনে সনাতন ধর্মের মন্দির ভিত্তিক বিবাহ প্রথম বারের মতো লোহাগাড়া উপজেলার বাগীশিকের সাংগঠনিক  সম্পাদক  খোকন সুশিলের শুভ বিবাহ সম্পন্ন হয়।এসময় উপস্থিত ছিলেন, মন্দির ভিত্তিক হিন্দু বিবাহের স্বপ্নদ্রষ্টা এড.তপন কান্তি দাশ।,এতে সকল সনাতনী সমাজের বিশিষ্টজনদের উপস্থিত থেকে এই কার্যক্রমকে এগিয়ে নিতে অনুরোধ জানিয়েছেন বিবাহ প্রকল্পের উদ্যোক্তাবৃন্দ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন