বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭

লোহাগাড়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ফলাফল বিলম্বঃ বিপাকে মুক্তিযোদ্ধারা!


নিজস্ব প্রতিবেদকঃ

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ও কোড ক, খ, গ এর অর্থ।
লোহাগাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা  যাচাই-বাছাই ২৮ই জানুয়ারি,  ২০১৭,  অনুষ্ঠিত হয়। কিন্তু যাচাই-বাছাই নির্দেশিকা মতে তিন কার্য দিবসের মধ্যে তালিকা পাঠাতে বলা হয়েছে। ইতোমধ্যে প্রক্রিয়া শেষ হলেও  উপজেলায় কোন রেজাল্ট দেওয়া হয়নি। যার কারণে বাদ পড়া মুক্তিযোদ্ধারা আপিল করতে দ্বিধা দ্বন্দের মধ্যে রয়েছে।
দেশব্যাপি চলছে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া। ইতোমধ্যে অনেক উপজেলায় প্রক্রিয়া শেষ হয়েছে। কমিটি তিনটি ক্যাটাগরি বা ততোধিক বিভাগে মুক্তিযোদ্ধাদের বাচাই করে থাকে।" ক" তে অন্তর্ভূক্ত মুক্তিযোদ্ধারা হলেন, কমিটি কর্তৃক মঞ্জুরকৃত।উনাদের তালিকাভূক্ত হওয়ার কোন শংকা নেই। "খ" তালিকাভূক্ত মুক্তিযোদ্ধারা হলেন, দ্বিধাবিভক্ত অর্থাৎ ফিফটি পার্সেন্ট কমিটি কর্তৃক মনোনিত। কিন্তু উনারা তালিকাভূক্ত হতে পারবেন। "গ" ক্যাটাগরিতে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা হলেন কমিটি কতৃক মঞ্জুরকৃত নয়। তালিকা থেকে বাদ পড়া মুক্তিযোদ্ধারা  তিন কার্য দিবসের মধ্যে প্রমাণাধি নিয়ে আপিল করতে পারবে।www.bdnews24.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন