নিজস্ব প্রতিবেদকঃচট্টগ্রাম জেলার অন্যতম ব্যস্ততম উপশহর হিসেবে পরিচিতি লাভ করেছে লোহাগাড়া উপজেলা।যার কারণে নামীদামি ব্র্যান্ডের ফাস্টফুডের দোকান ব্যবসার জন্য গড়ে তুলছে ব্যবসায়িরা। কিন্তু এইসব খাবার যদি বাসিপচা, মেয়াদত্তোর্ণ হয় তবে গ্রাহকের সাথে তারা জালিয়াতি করছে। এরকম ঘটনা ঘটে Sizzle,অামিরাবাদ ফাস্টফুটের দোকানে খাবারের জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।
রাস্তার অলিগলিতে গড়ে ওঠা অনেক ফাস্টফুডের দোকানে খাবারের মান অপেক্ষা সবার মনে জানা থাকে ব্র্যান্ড নামিদামী দোকানের খাবারের মান অনেক ভালো। ঠিক অন্যান্য নামিদামী ফাস্টফুডের দোকানের মতো Sizzle ও তাদের একটি। ১০/২/১৭ তারিখে খাবার টেবিলে বসা এক ক্ষুধার্ত গ্রাহক যখন ইচ্ছা পোষণ করে
"ভেজিটেবল পেটিস" খাবে যেখানে কোন চিকেন নেই,তখন দোকানদার ও তার স্টাফদের সম্মতিক্রমে সে চিকেন ছাড়া ভেজিটেবল পেটিস নেই। প্রায় খাবারের শেষ পর্যায়ে গিয়ে তার কামড়ে ধরা পড়ে দোকানদার ও ঐ Sizzle ব্র্যান্ড এর জালিয়াতি। শেষ পর্যায়ে অগত্যা খাবার ফেলেই চলে যেতে হয় কাস্টমারদের,কিন্তু বিল নেয়ার ক্ষেত্রে নেই কোন কার্পণ্যতা।
তাছাড়া অনেক সময় বাসিপচঁা খাবারও পরিবেশনের অভিযোগ রয়েছে অনেকের। যদি দেশের নামিদামী খাবারের ব্র্যান্ডের এ পর্যায় হয় তাহলে কোন্ খাবার পরিবেশনকারীদের গ্রাহকরা বিশ্বাস করবে,অার নিশ্চয়তার মাধ্যমে খেতে পারবে সেটাই প্রশ্ন এখন সবার। এব্যাপারে লোহাগাড়ার ভূমি কমিশনার সাদিয়া আফরিন কচিকে অবিহিত করলে, তিনি বলেন, ভ্রাম্যমান অভিযান চলমান রয়েছে, অভিযোগের সত্যতার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন