শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

লোহাগাড়ায় প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের স্মরনসভা অনুষ্ঠিত


বি.কে বিচিত্র, স্টাফ রিপোর্টারঃবাংলাদেশ   দেশ জাতীয় হিন্দু মহা‌জোট‌ লোহাগাড়া উপ‌জেলা শাখার উদ্যোগে প্রয়াত আওয়ামীলী‌গের  ব‌র্ষিয়ান নেতা, বি‌শিষ্ঠ পার্লা‌মে‌ন্টে‌রিয়ান ও সং‌বিধান প্র‌ণেতা স্বগীয় সুরন্জিত সেন গু‌প্তের স্মরন সভা উপ‌জেলা পাব‌লিক অডিট‌রিয়ামে ৯ই মার্চ অনুষ্ঠিত হয়। মহা‌জোট লোহাগাড়া শাখার  সভাপ‌তি,বাবু হ‌রি শংকর গুপ্তের  সভাপ‌তি‌ত্বে ও সুমন মজুমদার হিরুর সঞ্চালনয় অনুষ্ঠান পরিচালিত হয়।
প্রধান অতি‌থি হিসেবে উপস্থিত  ছি‌লেন, ‌লোহাগাড়া উপ‌জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,  সালাহ উদ্দিন হিরু, প্রধান বক্তা ছি‌লেন মহা‌জো‌টের জেলা সভাপ‌তি, এড, যীষু র‌ক্ষিত, বি‌শেষ বক্তা ডাঃ নির্মল নাথ
‌বি‌শেষ অতি‌থি ‌প্রেস ক্লাব সভাপ‌তি নুরুল ইসলাম ,সুলাল ধর ,মাস্টার অসীম দাশ ,পলাশ দাশ,‌খোকন দাস,ডাঃ রা‌জিব কা‌ন্তি রুদ্র,রাজু ধর রাজ, ডাঃ উজ্জল দাস গুপ্ত, ডাঃ রুপন দাশ, বিকাশ জলদাশ,‌খোকন সুশীল,‌প্রেমানন্দ দাশ। অনুষ্ঠানে অতিথিরা সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তি জীবন, ছাত্র জীবন, রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

উত্তর আমিরাবাদ পাল পাড়ায় মহানামযজ্ঞ



বি.কে বিচিত্র, লোহাগাড়াঃলোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ পাল পাড়ায় অষ্টপ্রহর ব্যাপি সার্বজনীন  মহানামযজ্ঞ সম্পন্ন হয়। প্রতি বছরের ন্যায় এই বছরেও  বর্ণাঢ্য আয়োজনে চলছে মহানামযজ্ঞ। সূত্রে জানা গেছে,  এবারের প্রধান আকর্ষণ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা প্রদর্শনী ও কীর্তনের ফাঁকে কৃষ্ণ লীলা পরিবেশন। দুপুর ১টায় ও রাত ১০টায় মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে।

 ২ মার্চ অনুষ্ঠিত হয় মহতী ধর্ম সম্মেলন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুভ উদ্বোধন করেন, শ্রী নিবাস দাশ সাগর, সাবেক ভাইস চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা। ধর্ম




সম্মেলনে বিশিষ্ট  ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীমৎ স্বামী তপসানন্দ  গিরি মহারাজ। প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীযুক্ত সুকুমার বৈদ্য।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্রদীপ দাশ,শ্রী অসীম দাশ, হরিশংকর দাশগুপ্ত, সুলাল ধর, প্রধান বক্তা উপস্থিত ছিলেন,সুভাস নাথ।
মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীত পরিবেশনা করেন, বেতার শিল্পী জুয়েল পাল ও সহ শিল্পীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,  লিটন দাশ পলু ও বিনীতা পাল তুলি।
সভাপতিত্ব করেন শ্রী প্রসেনজিত পাল।

বুধবার, ১ মার্চ, ২০১৭

উত্তর আমিরাবাদ জলদাশ পাড়ায় জ্বালাকুমারি মায়ের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ধর্মসভা ও গীতাপাঠ অনুষ্ঠিত।

উত্তর আমিরাবাদ  জলদাশ পাড়ায় জ্বালাকুমারি মায়ের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে  ধর্মসভা ও গীতাপাঠ অনুষ্ঠিত।

বি.কে বিচিত্র, লোহাগাড়াঃলোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ জলদাশ পাড়ায়   জ্বালাকুমারি মায়ের  বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে  মহতী ধর্মসভা ও গীতাপাঠ  অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,  চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী নিবাস দাশ সাগর, বিশিষ্ট ধর্মীয় বক্তা, অধ্যাপক স্বপন চৌধুরী, বিগ্রহ দাতা ডাঃ প্রবীর পাল,ও তরুণ ধর, প্রথম-আলো'র লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক পুষ্পেন চৌধুরী, শিক্ষক অসীম দাশ, সংগীত শিক্ষক পার্থ সারতী দাশগুপ্ত,    সুভাষ নাথ, সুমন মজুমদার,  পলাশ চক্রবর্তী,সার্বিক সহযোগিতায় ছিলেন, কৃষ্ট মোহন জলদাশ,দীলিপ, প্রকাশ জলদাশ, সুনীল,  আশীষ, জয়দেব,অরুণ,সাবু, আকাশ,সুজিত জলদাশ, ছোটন জলদাশ, খোকন জলদাশ, তপন ধর, বটন জলদাশ,অর্পণ জলদাশ, সুজন, মনি, মিশু, পিপলু,রিপন।  ধর্মীয়  সংগীত পরিবেশনা করেন পুজা,কেয়া,শ্রাবনী, ও তার দল।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার কামাল বলেন,  একটি পাড়ার ছেলে-মেয়েরা যদি শিক্ষিত হয়,  তবে সমাজ ও রাষ্ট্র  উন্নত হয়। শিক্ষায় পারে অবহেলিত সম্প্রদায়কে  উন্নতি ঘটাতে।


শিক্ষার বিকল্প আর কিছু হতে পারে না। তিনি আরো প্রতিশ্রুতি দেন, এই পাড়ার দাবিসমূহ অগ্রাধিকারের ভিত্তিতে জেলা পরিষদের প্রকল্পে দ্রুত বাস্তবায়ন করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে শ্রীনিবাস দাশ সাগর বলেন, উপজেলায় পর্যায়ের সুযোগ-সুবিধা বাস্তবায়ন ও দ্রুত মন্দিরের সংস্কারে জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিকাশ জলদাশ ও অসীম জলদাশ। সভাপতিত্ব করেন  স্বপন জলদাশ