শিক্ষা সংবাদ: আজ রবিবার থেকে সারা দেশে প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০১৭ শুরু। ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্য কে কেন্দ্র করে সারা দেশে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। ক্ষুদে শিক্ষার্থীদের সচেতনতার জন্য সারা দেশে শোভাযাত্রা, আলোচনাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে লোহাগাড়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা যায়, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়কে শোভাযাত্রা ও স্টল প্রদর্শনী, বিভিন্ন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। লোহাগাড়া উপজেলার মাঠ সত্বরে সকাল ১০টায় বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র-ছাত্রীদের নিয়ে দৌড় প্রতিযোগিতা,নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষা সপ্তাহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক শিক্ষার সার্বিক দিক, অগ্রগতি, ভবিষ্যত্ উন্নয়নমূলক কার্যক্রম ও প্রাথমিক শিক্ষার সমস্যাগুলো তুলে ধরা, প্রাথমিক শিক্ষাকে আরো অগ্রসর করা, ঝরে পড়ার হার কমানোসহ সকল অগ্রগতি তুলে ধরতেই জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হয়ে থাকে।
শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭
শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে লোহাগাড়ায় শিক্ষা সপ্তাহ পালিত
শিক্ষা সংবাদ: আজ রবিবার থেকে সারা দেশে প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০১৭ শুরু। ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্য কে কেন্দ্র করে সারা দেশে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। ক্ষুদে শিক্ষার্থীদের সচেতনতার জন্য সারা দেশে শোভাযাত্রা, আলোচনাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে লোহাগাড়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা যায়, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়কে শোভাযাত্রা ও স্টল প্রদর্শনী, বিভিন্ন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। লোহাগাড়া উপজেলার মাঠ সত্বরে সকাল ১০টায় বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র-ছাত্রীদের নিয়ে দৌড় প্রতিযোগিতা,নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষা সপ্তাহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক শিক্ষার সার্বিক দিক, অগ্রগতি, ভবিষ্যত্ উন্নয়নমূলক কার্যক্রম ও প্রাথমিক শিক্ষার সমস্যাগুলো তুলে ধরা, প্রাথমিক শিক্ষাকে আরো অগ্রসর করা, ঝরে পড়ার হার কমানোসহ সকল অগ্রগতি তুলে ধরতেই জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হয়ে থাকে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন