নিজস্ব প্রতিনিধিঃ- লোহাগাড়া উপজেলার অন্তর্গত পদুয়া ইউনিয়ন এখন ইয়াবায় ভরপুর। এই ব্যবসা ও সেবনের সাথে জড়িয়ে পড়েছে পদুয়া ইউনিয়নের চৌকিদার সহ আরো অনেকে। এর মধ্যে জানা যায় পদুয়া ইউনিয়নের ০২নং ওয়ার্ডের চৌকিদার আমির হোছেন পদুয়া নয়া পাড়া নিবাসী দরগাহ মুড়া, মাষ্টার পাড়া, চৌধুরী পাড়া দায়িত্বরত এই চৌকিদার আমির হোছেন দীর্ঘ দিন যাবৎ পুলিশ প্রশাসনের চোখে ধুলূ দিয়ে চৌকিদারীর সাইন বোর্ড ব্যবহার করে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এলাকার লোকজন জানান এই চৌকিদার আমির হোছেন তার ইয়াবা ব্যবসার নিরাপদ স্থান হিসাবে ইউনিয়ন পরিষদকে ব্যবহার করে যাচ্ছে। তাকে গ্রেফতার করার জন্য লোহাগাড়া থানার স্বনাম ধন্য পুলিশ অফিসার ইনচার্জ শাহ্জাহান পিপিএম(বার) সহ সাহসিক এস.আই মাদক ব্যবসায়ীদের যমদূত সোলাইমানের হস্তক্ষেপ কামনা করেন। এলাকাবাসীরা বলেন, যেখানে চৌকিদাররাই মাদক, সন্ত্রাস সম্পর্কে পুলিশকে অবহিত করবে সে জায়গায় চৌকিদার আমির হোছেনরাই যখন মাদক ব্যবসা শুরু করেছে তখন সমাজের শিশু -কিশোর, যুবক-বৃদ্ধ ও নারীরাও এই মাদক সেবনের সাথে জড়িয়ে পড়ছে। বর্তমানে মাদক ব্যবসায়ীদের নিরাপদ স্থান হিসেবে পদুয়া ইউনিয়নকেই বেঁচে নিয়েছে।
রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
লোহাগাড়ায় গ্রাম পুলিশের পর্দার আড়ালে ইয়াবা ব্যবসা!

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন