স্কুল মেইল২৪:
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর আমিরাবাদ এম.বি উচ্চ বিদ্যালয়ে ২৩শে জানুয়ারি সকাল ১০টায় স্কুল মাঠে ২০১৭ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও দোয়া সম্পন্ন হয়। শোভন দাশ গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্কুল কমিটির সভাপতি শাওন, অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, স্কুল কমিটির সদস্য, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আজিজুল হক।
বক্তারা বলেন, ১০ বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর আজ তোমরা একটি স্তর পার হওয়ার প্রথম ধাপে দাঁড়িয়ে। এটা শিক্ষার প্রথম ধাপ হলেও তোমাদের অনেক কিছু জানার ও শেখার আছে। ধৈর্য ও স্থির মনে পরীক্ষায় উত্তর দিবে। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের সাফল্য কামনায় মিলাদ পড়ানো হয় এবং পরে খাবার বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন