শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭


লামায় শিক্ষা সপ্তাহ কই গেলো রে- এর দেখা মিললো না বা কেন! আজ রবিবার থেকে সারা দেশে প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০১৭ শুরু। ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্য কে কেন্দ্র করে সারা দেশে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। ক্ষুদে শিক্ষার্থীদের সচেতনতার জন্য সারা দেশে শোভাযাত্রা, আলোচনাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু বান্দরবান লামায় এর কোন চিত্রের দেখা মিলেনি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা যায়, ৩০ অথবা ৩১ জানুয়ারি শিক্ষা সপ্তাহ পালন করা হবে। পৌরসভার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়কে শোভাযাত্রা ও স্টল প্রদর্শনী জন্য চিঠি ইসু করা হয়েছে। শিক্ষা সপ্তাহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক শিক্ষার সার্বিক দিক, অগ্রগতি, ভবিষ্যত্ উন্নয়নমূলক কার্যক্রম ও প্রাথমিক শিক্ষার সমস্যাগুলো তুলে ধরা, প্রাথমিক শিক্ষাকে আরো অগ্রসর করা, ঝরে পড়ার হার কমানোসহ সকল অগ্রগতি তুলে ধরতেই জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হয়ে থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন