বি.কে বিচিত্র, লোহাগাড়াঃলোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ পাল পাড়ায় অষ্টপ্রহর ব্যাপি সার্বজনীন মহানামযজ্ঞ সম্পন্ন হয়। প্রতি বছরের ন্যায় এই বছরেও বর্ণাঢ্য আয়োজনে চলছে মহানামযজ্ঞ। সূত্রে জানা গেছে, এবারের প্রধান আকর্ষণ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা প্রদর্শনী ও কীর্তনের ফাঁকে কৃষ্ণ লীলা পরিবেশন। দুপুর ১টায় ও রাত ১০টায় মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে।
২ মার্চ অনুষ্ঠিত হয় মহতী ধর্ম সম্মেলন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুভ উদ্বোধন করেন, শ্রী নিবাস দাশ সাগর, সাবেক ভাইস চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা। ধর্ম
সম্মেলনে বিশিষ্ট ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীমৎ স্বামী তপসানন্দ গিরি মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীযুক্ত সুকুমার বৈদ্য।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্রদীপ দাশ,শ্রী অসীম দাশ, হরিশংকর দাশগুপ্ত, সুলাল ধর, প্রধান বক্তা উপস্থিত ছিলেন,সুভাস নাথ।
মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীত পরিবেশনা করেন, বেতার শিল্পী জুয়েল পাল ও সহ শিল্পীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, লিটন দাশ পলু ও বিনীতা পাল তুলি।
সভাপতিত্ব করেন শ্রী প্রসেনজিত পাল।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন